বাংলাদেশ

সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের ছেলে গ্রেফতার

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আফতাবনগর এলাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আল আমিন নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এই হত্যাচেষ্টা মামলায় আসিবুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।

সোমবার (২৬ জানুয়ারি), ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানির পর তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

১৯ জুলাই ২০২৪, দুপুর সোয়া ১টার সময় আফতাবনগর (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে) আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণে আল আমিন নামে এক যুবক পায়ে গুলিবিদ্ধ হন।

গত বছরের ১০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের নাম উল্লেখ করে বাড্ডা থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুন-অর-রশিদ গত ২০ জানুয়ারি আসিবুরকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। সোমবার তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত এই সিদ্ধান্ত দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button