রাজনীতি
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, একটি দল হিংস্র হয়ে উঠছে: আসিফ মাহমুদ

মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পথসভায় প্রধান বক্তারা বিএনপির সাম্প্রতিক কিছু অবস্থানের কড়া সমালোচনা করেছেন এবং চা-শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, একটি দল দিন দিন হিংস্র হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের পক্ষে সাফাই গাইছেন, যা ১৭ বছরের নিপীড়িত মানুষের সাথে প্রতারণা।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সারা দেশে মামলা বাণিজ্য করছে এবং ভোটের বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রলোভন দিচ্ছে। তিনি একে জনগণের সাথে ‘স্পষ্ট প্রতারণা’ বলে অভিহিত করেন।
ক্ষমতায় গেলে চা-শ্রমিকদের ভূমির অধিকার ফিরিয়ে দেওয়া এবং ঘণ্টায় ১০০ টাকা মজুরি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি।



