বাংলাদেশ

চতুর্থ বারের মতো পেছালো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও একবার পিছিয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী ৩ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা তা জমা দিতে পারেননি। এ নিয়ে চতুর্থবারের মতো পেছাল এই প্রতিবেদন দাখিলের সময়সীমা। আদালত সূত্রে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। উল্লেখ্য, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

শুরুতে হত্যাচেষ্টা মামলা হলেও মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button