রাজনীতি
একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দিন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান আসন্ন নির্বাচনে দেশের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণ একবার সুযোগ দিলে তারা দেশের মালিক নয়; বরং ‘চৌকিদার’ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন।



