রাজনীতি

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী–৩ আসন (সোনাগাজী–দাগনভূঞা) থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ শোকজ নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক তার প্রচার কাজে ব্যবহৃত লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। অথচ তিনি দাখিল করা নির্বাচনী হলফনামায় এই পদবি উল্লেখ করেননি, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া তিনি এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করছেন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭ (৩) (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে তার অবস্থান ব্যাখ্যা করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button