বাংলাদেশ

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, যা বললেন বাণিজ্য উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চুক্তি সোমবার (৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হবে।

বাণিজ্য ও বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, চুক্তির বিস্তারিত শর্তাবলি স্বাক্ষরের পর জনসম্মুখে প্রকাশ করা হবে। নির্বাচনের আগে চাপমুক্ত রাখার জন্য এই সময়ে চুক্তি করা হচ্ছে। চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক আরও কমানোর আশা করছে এবং বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনা হচ্ছে, যার ব্যয় আনুমানিক ৩০–৩৫ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রফতানি করছে। বাণিজ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, চুক্তি বাস্তবায়িত হলে গার্মেন্টসসহ মূল পণ্যের ওপর শুল্কশূন্য সুবিধা বাড়ানো সম্ভব হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button