রাজনীতি

একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে তারা সব ধরনের ত্যাগ স্বীকার করে লড়াই করছেন। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদের ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে বলছে, যা থেকে বোঝা যায়—তারপর আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে তারা শ্রদ্ধা করেন, তবে শেখ হাসিনাকে দেশে ফেরানো ছিল তার বড় ভুল। কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জোটগত স্বার্থে নারায়ণগঞ্জে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে। তিনি জানান, নারায়ণগঞ্জ-৪ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী আল আমিনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাকে বিজয়ী করতে তারা সর্বাত্মক চেষ্টা করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button