রাজনীতি

এনসিপির আখতারকে প্রা/ণনাশের হুমকি, থানায় জিডি

নির্বাচনি প্রচারণার সময় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

জিডিতে উল্লেখ করা হয়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে প্রচারণা চালানোর সময় একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে নিজের ও নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

আখতার হোসেন বলেন, তার নির্বাচনি এলাকায় শাপলা কলি প্রতীকের নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তবে এসব চাপের কাছে তারা পিছপা হবেন না। পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, বিষয়টি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button