রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত সে নিজেই

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কেন্দ্র করে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে বিক্ষোভ শুরু হলে সেখানে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই। ঘটনাস্থলে তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

পরে নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘‘আমার কথায় বা আচরণে যাঁরা মনঃকষ্ট পেয়েছেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button