রাজনীতি

নির্বাচিত হলে ঢাকাকে ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তুলব: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান বলেছেন, নির্বাচিত হলে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি রাজধানীতে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে মিরপুরের ইসিবি চত্বরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনের পথসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ঢাকাকে এমন শহরে রূপান্তর করা হবে, যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, মা-বোনেরা নিশ্চিন্তে বাইরে বের হতে পারবেন এবং সবাই স্বাচ্ছন্দ্যে বসবাস ও কাজ করতে পারবেন।

তারেক রহমান আরও বলেন, ঢাকায় পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে। বিএনপি সরকার গঠন করলে শুধু একটি এলাকায় নয়, পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে, যাতে শিশুদের খেলাধুলা এবং বয়স্ক ও নারীদের হাঁটাচলার সুযোগ সৃষ্টি হয়।

নিজেকে এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, শৈশব থেকে তিনি এই এলাকাতেই বড় হয়েছেন। এলাকার মানুষদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য বিনীত আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button