রাজনীতি

ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। শুধু ব্যক্তি পরিবর্তন নয়, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তনই তাদের লক্ষ্য। তিনি বলেন, যারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারে, সেই নিশ্চয়তা দেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়েই আগামী দিনের রাষ্ট্র কাঠামো, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের চরিত্র নির্ধারিত হবে।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, অতীতের নির্বাচনগুলোতে টাকা ও প্রভাব খাটানোর সংস্কৃতি ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার কেউ কালো টাকা বা ভোট ডাকাতির চেষ্টা করলে পালানোর সুযোগ পাবে না।

এ সময় এনসিপির মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দেওয়া হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button