ভোট সঠিক না হলে আমলনামায় গুনাহ জমা হয়: চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট হলো আমানত। সঠিকভাবে ভোট না দিলে এর দায় আমলনামায় জমা হয়। ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন আসে, মানুষের শান্তি বা অশান্তি নির্ধারিত হয়। তাই তিনি সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করার আহ্বান জানান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পরিচালনায় একমাত্র ইসলামী দলই ইসলাম অনুযায়ী দেশ চালাতে পারে। ইসলাম মানে শান্তি, আর এজন্য ভয় পাওয়ার কিছু নেই। তিনি চোরদের শাস্তি সংক্রান্ত ইসলামিক দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন।
জনসভায় হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিন সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবাহ, নির্বাচনী কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাম, এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।



