বাংলাদেশঅন্যান্য

সাগর–রুনি হ/ত্যা/কা/ণ্ড: বিচার নিয়ে হতাশায় ছেলে মেঘের আবেগঘন পোস্ট

আজ ১১ ফেব্রুয়ারি। ১৪ বছর আগে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি গোলাম মোস্তফা সরওয়ার (সাগর সরওয়ার) ও মেহেরুন রুনিকে। সেই সময় তাদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ ছিলেন মাত্র পাঁচ বছর বয়সের।

আজও মেঘ এই ঘটনা থেকে মুক্ত নয়। তিনি ফেসবুকে লিখেছেন, কেন বা কে তার মা-বাবাকে হত্যা করেছে তা তিনি জানেন না। বিচার ব্যবস্থা এত বছর ধরে এগোয়নি, যা তাকে গভীর হতাশ করেছে। তিনি সবাইকে তার মা-বাবার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন এবং আল্লাহর কাছে তাদের জন্য ভালো কিছু কামনা করেছেন।

এ হত্যাকাণ্ড এখনও বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্য একটি গভীর ক্ষতচিহ্ন। সম্প্রতি আদালত হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছে, কারণ তদন্ত প্রতিবেদন সময়মতো জমা দেওয়া হয়নি। তাকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button