রাজনীতিজামায়াতবিএনপি

জামায়াত আমিরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি।

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপির একটি সূত্র জানায়, তারেক রহমান রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রের দাবি, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অংশ হিসেবেই এই সৌজন্য সাক্ষাৎ। দীর্ঘদিনের বিভাজন ও প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক ও সমঝোতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ তৈরির বার্তা দিতেই এ উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাই জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিকরা পেয়েছে আরও তিনটি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।

সংশ্লিষ্ট খবর

Back to top button