বাংলাদেশঅপরাধ

যশোরে এক যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

যশোরে র‍্যাব এক যুবকের পেট থেকে ২,২০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায়। আটককৃতের নাম মাসুদ রানা (২০), শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়া এলাকার হোসেন আলীর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তাঁর পেটে আনুমানিক ২,২০০ ইয়াবা বড়ি আছে, যা তিনি কক্সবাজার থেকে যশোর এনেছিলেন।

আটকের পর মঙ্গলবারই মাসুদকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে পরীক্ষা করে ইয়াবা শনাক্ত হওয়া পর চিকিৎসকদের তত্ত্বাবধানে পেট থেকে এগুলো বের করা হচ্ছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button