বাংলাদেশ

বিশ্বকাপজয়ী ওজিল এইমুহূর্তে ঢাকায়

সাবেক জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল, যিনি ২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জয়ী করেছিলেন, ঢাকায় পৌঁছেছেন।

তিনি ঢাকায় এসে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘টীকা’ নামের একটি উন্নয়নমূলক প্রজেক্টের উদ্বোধন করেন, যা তুর্কি সরকারের আওতাধীন। এই প্রজেক্টের মাধ্যমে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়নকে সহায়তা দেওয়া হচ্ছে।

উদ্বোধন শেষে ওজিল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। জানা গেছে, আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) তিনি রোহিঙ্গা ক্যাম্পে ইফতারে অংশ নেবেন এবং রাতেই দেশে ফেরার জন্য ঢাকা ছাড়বেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button