বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’

রোজার সময়সূচি অনুযায়ী সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়ে সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে পৌঁছান। অফিসে এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকে অভিভূত হয়েছেন।

রুমন আরও জানান, সকাল ৯টা ২০ মিনিটে এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষা করার কথা উল্লেখ করেন। কিন্তু প্রধানমন্ত্রী যে তারও ১৫ মিনিট আগে সচিবালয়ে প্রবেশ করেছেন, তা তিনি জানতেন না।

সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা কারা কারা উপস্থিত হয়েছেন, সে বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি তিনি মৌখিক নির্দেশনা দেন, যাতে সবাই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরদিন থেকে তিনি সচিবালয়ে তার দপ্তরে টানা দুই দিন অফিস করেন। সাপ্তাহিক ছুটির দিন শনিবারও তিনি তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button