বাংলাদেশ

ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

রমজান উপলক্ষে ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি বাজারে আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পাওয়ার কথা উল্লেখ করেন। পোস্টে তিনি এসব পণ্যের কয়েকটি ছবিও যুক্ত করেন।

রাষ্ট্রদূত লিখেছেন, রমজানের ইফতার আয়োজনের জন্য সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা এবং আমেরিকার কৃষক—উভয়ের জন্যই ইতিবাচক।

সংশ্লিষ্ট খবর

Back to top button