আন্তর্জাতিকইন্ডিয়া

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত—এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রণয় ভার্মা বলেন, ভারত জনকেন্দ্রিক ও দূরদর্শী সহযোগিতা জোরদারে আগ্রহী। জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। ইতিবাচক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, ঐতিহাসিক সম্পর্ক গভীর করা এবং বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে ভারত আগ্রহী। বাংলাদেশকে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

ভিসা প্রসঙ্গে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও প্রক্রিয়া সহজ ও দ্রুত করার বিষয়ে ভারতের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান হাইকমিশনার।

সংশ্লিষ্ট খবর

Back to top button