রাজনীতিআওয়ামী লীগবিএনপি

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-এর নেতা-কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন, এমনকি কিছু ক্ষেত্রে তালা ভেঙে ভেতরে প্রবেশের ঘটনাও ঘটেছে। স্থানীয়ভাবে এমন কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা-কর্মীদের সহায়তার খবরও পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের খবরও সামনে এসেছে।

এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে যে, তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবে এটাকে দেখা হবে সব জায়গায়।”

মির্জা ফখরুল আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব মন্তব্য করেন। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম বিএনপি কার্যালয়ে আগমন।

সংশ্লিষ্ট খবর

Back to top button