আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস

ভারতের বিমান বাহিনী (আইএএফ) সূত্রে জানা গেছে, মাত্র তিন মাসের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস। এ ঘটনা ঘটেছে ৭ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে। বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফেরার সময় অবতরণের সময় ব্রেক অকার্যকর হওয়ায় রানওয়ে থেকে ছিটকে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়। পাইলট বিপদ আঁচ করে বিমানের থেকে নিরাপদে বেরিয়ে আসায় হতাহতের ঘটনা হয়নি।
তেজাস বিমানটি ভারতের হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (HAL) দ্বারা তৈরি করা হয়েছে এবং ২০১৫ সালের ১৭ জানুয়ারি ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়েছিল। যেই ব্যাচের বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, সেখানে প্রায় ৩০টি একক আসনের তেজাস বিমান রয়েছে। দুর্ঘটনার পর ওই সমস্ত বিমান গ্রাউন্ডেড করে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে।
এটি তেজাসবহরের তৃতীয় বড় দুর্ঘটনা:
1. ২০২৪ সালের মার্চ – রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনীর পর ফেরার পথে অবতরণের চূড়ান্ত পর্যায়ে বিধ্বস্ত, পাইলট নিরাপদে বের হন।
2. ২০২৫ সালের নভেম্বরে – দুবাই এয়ার শো চলাকালে প্রদর্শনীতে উড্ডয়নের সময় বিধ্বস্ত, পাইলট নিহত হন; তদন্ত চলমান।
3. ২০২৬ সালের ফেব্রুয়ারি– প্রশিক্ষণ ফ্লাইটের পর অবতরণের সময় দুর্ঘটনা, পাইলট নিরাপদে উদ্ধার।
দুর্ঘটনার পুনরাবৃত্তি ভারতের তেজাসবহরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উপর নতুন প্রশ্ন উত্থাপন করেছে।



