
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর জিএস সালাহ উদ্দীন আম্মার জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে সমালোচনা করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। তিনি বলেন, ব্যক্তিজীবনে তিনি এমন একজন ‘পাত্রী’ খুঁজছেন, যিনি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মতো হবেন—সারাদিন বাইরে থাকবেন, কিন্তু কোনো ‘বিরোধী চাপ’ অনুভব করবেন না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, দেশে বিরোধী দলগুলো যেন ‘কিউট’ হয়ে গেছে। নতুন প্রজন্মের মানসিকতার সঙ্গে মিল রেখে তিনি এমন একজন জীবনসঙ্গীর কথা বলেন, যিনি দিনভর স্বাধীনভাবে চলবেন, রাতে ফুল নিয়ে রোমান্টিক হবেন এবং ছোটখাটো বিষয় সহজে ক্ষমা করে দেবেন।
আম্মার রাজনৈতিক পরিস্থিতিকেও ‘কিউট মডেল’-এর সঙ্গে তুলনা করেন। তার ভাষ্য অনুযায়ী, কখনো ক্ষমতাসীন দল হরতাল ডাকছে, আর বিরোধী দল নরম প্রতিক্রিয়া জানাচ্ছে—ফলে দায়িত্ব ও ভূমিকার অদলবদল ঘটলেও রাজনৈতিক ‘নাটক’ থেমে থাকে না।
শেষে তিনি রসিকতার সুরে বলেন, সব মিলিয়ে তিনি এমন একজন জীবনসঙ্গীর খোঁজ করছেন, যিনি ‘জামায়াত-স্টাইল’ পাত্রী হিসেবে থাকবেন।



