বাংলাদেশপ্রধানমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং কার্যক্রম উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির একটি সভা হয়েছে, যেখানে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে থাকা পূর্ববর্তী উপ-কমিটির সুপারিশ অনুযায়ী, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ড বিতরণের জন্য দেশের ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে কার্যক্রম শুরু হবে। এই পাইলটিং কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগীরা মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, যা পুরো পরিবারের এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাবলম্বীত্বে সাহায্য করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button