বাংলাদেশ

নদীর পাড়ে পড়ে থাকা প্লাস্টিকের বক্সে মিললো পি/স্তলের ৫০ রাউন্ড গু/লি

নাটোরের সিংড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লায় একটি অস্বাভাবিক ঘটনার জন্ম হয়েছে। নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর চোখে পড়ে একটি বক্স। খেলনা ভেবে তারা সেটি বাড়িতে নিয়ে আসে। পরে জানা যায়, বক্সটিতে খেলনা নয়, ছিল পিস্তলের গুলি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নদীর পানি কমে যাওয়ায় দুই শিশু মাছ ধরতে গিয়েছিল। সেখানেই তারা মাঝারি আকারের একটি প্লাস্টিকের বক্স খুঁজে পায়। বিষয়টি গুরুত্ব না দিয়ে সেটি বাসায় নিয়ে আসে। দুই দিন পর শিশুদের মা মরিয়ম বেগম বক্সটি দেখতে পান। সন্দেহ হওয়ায় খুলে দেখেন, ভেতরে পিস্তলের ৫০ রাউন্ড গুলি রয়েছে। সঙ্গে কিছু অস্ত্র পরিষ্কারের সরঞ্জামও ছিল।

বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত থানায় খবর দেন এবং উদ্ধার করা বক্সসহ গুলিগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সিংড়া থানা-র পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানার ওসি আ.ব.ম আব্দুল নূর জানান, গুলি ও সরঞ্জামগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button