বাংলাদেশ

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সাজানো হয়েছে। ধানমন্ডির আবাহনী মাঠ-এ ইফতার মাহফিলের মধ্য দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমেই দলটির বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button