বাংলাদেশ
সাতক্ষীরায় ভূমিকম্প, আ/ত/ঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে সাতক্ষীরা শহর ও আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩, যার উৎপত্তি স্থল আশাশুনি উপজেলা।
ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসে। জুমার নামাজ চলাকালে বিভিন্ন মসজিদ থেকেও মুসল্লিরা বাইরে চলে আসেন। সাতক্ষীরা জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানিয়েছেন, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। আশাশুনি ও শহরের বিভিন্ন এলাকায় মানুষ খোলা জায়গায় অবস্থান নিয়েছেন। ভূমিকম্পের পর কিছু সময় আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।



