বাংলাদেশ

‘মব’ সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে দুদকে অভিযোগ করলো সাকিবভক্তরা

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান-এর সমর্থকরা সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব-এর বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার জন্য কার্যালয়ে ভিড় করেন।

দুদক সূত্র জানায়, ২০-৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে অফিসের ভেতরে প্রবেশ করে এবং অভিযোগ দাখিলের দাবি জানায়। অফিসের স্বাভাবিক কাজ প্রভাবিত হওয়ায় সংশ্লিষ্ট বিভাগ বাধ্য হয়ে অভিযোগ গ্রহণের প্রস্তুতি নেয়।

দুদকের কর্মকর্তা বলেন, “জোর করে জমা দেওয়া অভিযোগ সরাসরি তদন্তে যাবে না। প্রমাণ ও তথ্য যাচাই-বাছাইয়ের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button