বাংলাদেশ
বগুড়ায় দুইদিনের সফরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

আজ সফরে প্রথম দিনে সদর উপজেলার মহাস্থানগড় মাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন। এসময় শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেন আগামী ১০ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া এসে ফ্যামেলি কার্ড বিতরণ করবেন। এসময় তিনি আরো বলেন উদ্বোধনের পর পর্যায়ক্রমে দেশের সকল নাগরিক এই ফ্যামেলি কার্ড পাবে। এসময় তিনি বলেন বগুড়ার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে এবং সিটি কর্পোরেশন’সহ সব ধরনের উন্নয়ন কার্যক্রম হবে। পরে বিকেলে শিবগঞ্জ উপজেলায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
তানভীর আলম রিমন
নিজস্ব প্রতিবেদক



