বাংলাদেশসরকার

বন্ধ বিমানবন্দরগুলো আবারও চালু করা হবে: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। তিনি দাবি করেন, সঠিক ব্যবস্থাপনায় বিমানকে লাভজনক করা এবং টিকিটের দাম কমানো সম্ভব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিমান একটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি কেন ক্ষতি হয়েছে। সবার সদিচ্ছা থাকলে টিকিটের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা সম্ভব।”

তিনি জানান, ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়াসহ কয়েকটি বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হলে তা ময়মনসিংহ বিভাগে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button