আন্তর্জাতিক

‘হে আরশের মালিক! পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন’

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও অস্থিরতার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়েছেন ইসলামিক স্কলার ও আলোচক Mizanur Rahman Azhari। রোববার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন,

“অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।”

তিনি এই আহ্বান জানান এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সামরিক তৎপরতা, তার জবাবে ইসরায়েলের বিমান হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ ছাড়া ইয়েমেন ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতেও সংঘাতের প্রভাব পড়েছে। অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন সামরিক উপস্থিতি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা জবাব—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে।

এই প্রেক্ষাপটে ড. আজহারির বার্তাকে অনেকেই দোয়া ও শান্তির আহ্বান হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button