বাংলাদেশপ্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

রোববার (১ মার্চ) মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানসহ চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি প্রবাসীদের পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যভিত্তিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালের বিষয়েও প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করছেন।

নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানবন্দরে অবস্থান করছেন, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সার্বক্ষণিকভাবে নিযুক্ত রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button