
রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার Pranab Kumar Verma এর সঙ্গে বৈঠক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠক সকাল ১০:৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে শুরু হয়ে বেলা ১১:৪৫ মিনিট পর্যন্ত চলে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বৈঠকে মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সূত্রে জানা গেছে, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও নিরাপত্তা ইস্যু বৈঠকে প্রাধান্য পেয়েছে।



