জবিতে খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা Ali Khamenei-এর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব সালাহ উদ্দিন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অনেক মুসল্লি অংশ নেন। জানাযা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাযার আয়োজক, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না বলেন, মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই এ গায়েবানা জানাযার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, খামেনির আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘদিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তার মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।



