
‘জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ’ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে এর বৈধতা বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।



