বাংলাদেশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানিয়েছেন, আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি—মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

৩ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ার (বাহরাইন)-এর ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত)-এর ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল আংশিকভাবে স্বাভাবিক হয়েছে।

এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button