বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ

বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং আনসার ও ভিডিপির দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে তাদের জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button