
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সাতটি কলেজকে একত্র করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন একটি সাময়িক সমাধান। তবে এই সংকটের স্থায়ী সমাধান আনার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দ্রুত আলোচনার প্রয়োজন।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমকে কেবল তদারকির পর্যায়ে সীমাবদ্ধ না রেখে স্ব-উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা উচিত। তিনি যোগ করেন, বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষতা ও চাহিদা ভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রবর্তনে জোর দিতে হবে।



