বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন। পরে সকাল ১০টায় তার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত কমিটির সভা এবং এ বিষয়ে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া দুপুর সাড়ে ১২টায় সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনা–সংক্রান্ত কমিটির সভা এবং দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সংশ্লিষ্ট খবর

Back to top button