প্রধানমন্ত্রীবাংলাদেশ

সচিবালয়ে নিজের কক্ষের বিদ্যুৎ ব্যবহার কমালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের কক্ষে অর্ধেক লাইট বন্ধ এবং এসির বিদ্যুৎ প্রবাহ কমিয়ে দেন, যাতে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী করা যায়। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি অফিস, শপিংমল এবং অন্যান্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করার সময়ও কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানোর নির্দেশ দেন। তিনি সকলকে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমানোর পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button