বাংলাদেশঅপরাধ

ইবি শিক্ষিকা হ/ত্যা, মুখ খুললেন সেই কর্মচারী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যার দায় স্বীকার করেছেন। ফজলুর উল্লেখ করেছেন, বদলি করা এবং বেতন বন্ধ হওয়ার কারণে সৃষ্টি ক্ষোভ থেকেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

ফজলুরকে বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে; তিনি আশঙ্কামুক্ত এবং কলমে লিখে কথা বলতে পারছেন। নিহত শিক্ষিকার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার লাশ জানাজার পর কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button