বাংলাদেশ

হাসনাতের আলটিমেটামের ৭ দিন পরও ফুটপাত ছাড়েননি ব্যবসায়ীরা

কুমিল্লার দেবিদ্বার পৌর সদরের ফুটপাত দখলমুক্ত করতে স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ হকারদের ৩ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। তবে এক সপ্তাহ পার হলেও ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ফুটপাত ত্যাগ করেননি।

বাবসায়ীদের জন্য পুরান বাজারের কিচেন মার্কেট এবং জেলা পরিষদ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে বিনা ভাড়ায় স্থান নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ব্যবসায়ীরা সেগুলো ব্যবহার করেননি। তারা দাবি করেছেন, যদি কাঁচা বাজারসহ মাছ-মাংসের বাজারও নতুন স্থানে সরানো হয়, তাহলে তারা ফুটপাত ছাড়বেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানিয়েছেন, ফুটপাত দখলের কারণে পথচারী ও যানজট সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধান বের করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button