বাংলাদেশ
শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা সংক্রান্ত প্রশাসনিক সমস্যা দ্রুত সমাধান করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকদের যেন অপ্রয়োজনীয়ভাবে অফিসে ঘোরাফেরা করতে না হয়, সেজন্য নির্ধারিত সময়সীমার মধ্যে সব ধরনের সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী কর্মকর্তাদের সুষ্ঠু সমন্বয়, খোলামেলা আলোচনা ও সহযোগিতা নিশ্চিত করতে বলেছেন। তিনি বদলিতে স্বচ্ছতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন। এছাড়া অটোমেশন ও ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং অনলাইনে সেবাপ্রার্থীদের জন্য তথ্য সরবরাহ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।



