বাংলাদেশঅপরাধ

ভারতে তেল পাচার ঠেকাতে ট্রাকের ট্যাংক মেপে দেখছে বিজিবি

বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া ভারত ফেরার পথে ওই তেলের ট্যাংক পুনরায় পরীক্ষা করা হচ্ছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ির তেলের পরিমাণ যাচাই শুরু করেছে। ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, তেলের ট্যাংক ছাড়াও পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি ও শহরে অতিরিক্ত দুটি চেকপোস্ট বসানো হয়েছে, যাতে জ্বালানি তেল পাচার রোধে কার্যকর নজরদারি নিশ্চিত করা যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button