বাংলাদেশসরকার

‘বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে’

বাংলাদেশের সব নারী ও কন্যাশিশুর জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার নারীর শক্তি ছিল তার দৃঢ়তা আর নেতৃত্বের শক্তি ছিল তার সাহসে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী যখন এগিয়ে যায় তখন পুরো জাতিই এগিয়ে যায়। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ একদিন দেশের সব নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button