বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

আগামীকাল ‘ফ্যামিলি কার্ডের’ যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে

নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ থেকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠ-এ কড়াইল এলাকার নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন তিনি। কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে সুবিধাভোগী নারীদের মোবাইলে প্রথম মাসের নগদ সহায়তাও পৌঁছে যাবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ ১৭ বছর লন্ডন-এ অবস্থান করা তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারের সময় ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এ কর্মসূচি চালু করতে যাচ্ছেন তিনি।

প্রথম ধাপে কড়াইল বস্তি-র পাশাপাশি সাততলা, ভাষানটেক এবং মিরপুরের কয়েকটি বস্তি এলাকার বাসিন্দাদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। এজন্য সম্ভাব্য সুবিধাভোগী নারীদের কাছ থেকে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র এবং পরিবারের সদস্যসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।

এ কর্মসূচি ঘিরে কড়াইল এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। স্থানীয় নারীরা আশা করছেন, এই কার্ডের মাধ্যমে তাদের আর্থিক সংকট কিছুটা কমবে এবং সন্তানদের পড়াশোনাসহ দৈনন্দিন খরচ মেটাতে সহায়তা মিলবে। পুরুষরাও বলছেন, পরিবারের নারী সদস্যদের হাতে সরাসরি সহায়তা পৌঁছালে পুরো পরিবারই উপকৃত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button