বাংলাদেশ

উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের ডিজেল লুট

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ড ভ্যান উল্টে গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরাঞ্চলগামী সিরাজুল মোটরস নামের ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা ভিড় করেন। তাদের মধ্যে কয়েকজন ভ্যানটির তেল ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বিভিন্ন বালতি ও পাত্রে সংগ্রহ করে নিয়ে যান। ভ্যানটির সামনের অংশ সড়ক বিভাজকের ওপর উঠে গেছে এবং সামনের দিক দুমড়ে-মুচড়ে গেছে। তেলের ট্যাংক ছিদ্র হওয়ায় ডিজেল রাস্তায় পড়তে থাকে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে সার্ভিস লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক হলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, দুর্ঘটনাকবলিত ভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button