
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অধিবেশনে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল সমানভাবে বিচার পাবেন।
শফিকুর রহমান উল্লেখ করেন, সংসদে অনেক তরুণ নেতা আছেন এবং তিনি নিজেকেও তরুণ মনে করেন। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন। আমরা স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করি।” তিনি বক্তব্য শেষ করেন ইংরেজিতে, “We want justice” বলে।



