বাংলাদেশ
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের হট্টগোল, ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চকণ্ঠে প্রতিবাদ জানান।
পরে স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার আহ্বান জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরও বিরোধী সদস্যরা বসে থেকে প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ চালিয়ে যান।
রাষ্ট্রপতি ভাষণ শুরু করার পরও তারা দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এরপর ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী সদস্যরা ওয়াকআউট করেন।
এর আগে থেকেই জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল। সংসদীয় প্রথা অনুযায়ী, কোনো বিষয়ে প্রতিবাদ জানাতে ইচ্ছাকৃতভাবে সংসদ কক্ষ ত্যাগ করাকে ‘ওয়াকআউট’ বলা হয়।



