বাংলাদেশসরকার

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৪ মার্চ) সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান, প্রথম অধিবেশনে কতদিন আলোচনা হবে, কোন বিষয়ে আইন উত্থাপন হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এগুলো নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, রোববার (১৫ মার্চ) অধিবেশনের পর সংসদ মুলতবি হয়ে ঈদের পর ২৯ মার্চ থেকে পুনরায় অধিবেশন শুরু হবে এবং এপ্রিল মাসজুড়ে অধিবেশন চলবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে যাচাইবাছাইয়ের পর সংসদে প্রতিবেদন আকারে উত্থাপন করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button