বাংলাদেশসরকার

১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো সংসদের বিশেষ কমিটিতে

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এই কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করে ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেবে।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। পরে অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠক সভাপতিত্ব করেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে এরপর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে ওই অধ্যাদেশ তুলতে হয়। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে আইনমন্ত্রী অধ্যাদেশগুলো সংসদে তুলে দেন।

সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি কোনো বিল যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন দেয়। কিন্তু এখনো মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন হয়নি। তাই অধ্যাদেশগুলো বাছাই করার জন্য ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, যা অধ্যাদেশগুলো পর্যালোচনা করে প্রতিবেদন দেবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button